মঙ্গলবার বিকালে ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ট্রাকের সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার লাগোয়া ঢেনারপুল সংলগ্ন এলাকায়। ওই মুখোমুখি সংঘর্ষের জেরে দুমড়ে মুচরে যায় ছোট গাড়িটি। স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় ছোট গাড়ির চালককে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে নিজেদের হেপাজতে নেয়। জটেশ্বর ফাঁড়ি সূত্রে খবর, ওই ট্রাকের চালক পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *