লরির সঙ্গে স্কুটি গাড়ির ধাক্কা ঘটনায় মৃত স্কুটি গাড়ির চালক।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- লরির সঙ্গে স্কুটি গাড়ির ধাক্কা ঘটনায় মৃত স্কুটি গাড়ির চালক, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর,সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম জয়দীপ ঘোষাল,বয়স আনুমানিক ৪৮ বছর,বাড়ি চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বিলা গ্রামে,সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি আনুমানিক দশটার সময় এই দুর্ঘটনাটি ঘটে,এরপর তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে তারপর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতায় স্থানান্তরিত করা হয়,চিকিৎসা চলাকালীন মঙ্গলবার দুপুর ১টার সময় মৃত্যু হয় তার, ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *