বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক ও জেলা কমিটির সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এবারের লোকসভা নির্বাচনে এ রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল,সেই খুশিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ব্লক ও জেলা কমিটির সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়, এদিন সবুজ আবীর মেখে আনন্দে মাতলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা, পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় কংসাবতী সেচ ইউনিটের আমলাগোড়া অফিস কক্ষে,এইদিন উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারি তথা ব্লক কমিটির সভাপতি সোমনাথ সাহু, ব্লক কমিটির সেক্রেটারি মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, দুলাল চন্দ্র পাত্র, কংসাবতী সেড ইউনিট সভাপতি প্রদীপ বোস সহ অন্যান্য ব্লক ও জেলা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *