হুলুস্থুল কাণ্ড বালুরঘাট পৌরসভা ও কলেজ চত্বর জুড়ে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  কয়েক মিনিটের মধ্যে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বালুরঘাট পৌরসভা ও কলেজ চত্বর জুড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা চত্বরে। জানাযায় দুটি ষাঁড় এর মধ্যে আচমকা লড়াই শুরু হয় এর ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে সারা পৌরসভা ও কলেজ মোড় চত্বর জুড়ে। আচমকাই ষাঁড় এর লড়াইতে ভয় পেয়ে যায় স্থানীয় ও কলেজ পড়ুয়া। কয়েক মিনিটের জন্য রীতিমতো হুলুস্থুল কাণ্ড। লড়াইয়ের ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষের প্রচেষ্টায় সাভাবিক হয় পরিস্থিতি। তবে এই লড়াইতে কোনো প্রকার আহত কেউ হয়নি বলে জানা যায়।
বাইট: ভোলানাথ বাসু (কলেজ পড়ুয়া)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *