এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার বাদকুল্লায়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ সকাল থেকেই নদীয়ার বাদকুল্লা খামার শিমুলিয়া পাতুয়া রেল গেটের কাছাকাছি এলাকায় একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। এলাকার এক বাসিন্দা জানাচ্ছেন সকালবেলায় গরু বাঁধতে গিয়ে তীব্র পচা গন্ধে কিছুটা এগিয়ে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে পোকা ধরা এক মৃতদেহ। এরপর প্রতিবেশীদের জানাতেই খবর দেওয়া হয় তাহেরপুর থানায়। পুলিশ প্রশাসন ওই মৃতদেহ নিয়ে এসে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়লা তদন্তের জন্য পাঠায় । এখনো পর্যন্ত মৃতদেহ সনাক্তকরণ করা সম্ভব হয়নি তার মুখের অস্বাভাবিক ক্ষত পরিস্থিতি থাকার কারণে। শুধুমাত্র পরনের একটি কালো ফুল প্যান্ট ছাড়া অন্য কোনো সূত্র এখনো পাওয়া যায়নি মৃতদেহ ছিল খালি গায়ে অবস্থায়। তবে এলাকাবাসীদের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তিকে মেরে ফেলে রেখে গেছে এই জঙ্গলে। যদিও গোটা ঘটনাটি স্পষ্ট ভাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অন্যদিকে তাহেরপুর থানা মৃত ব্যক্তির পরিচয় জানতে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে খোঁজ তল্লাশি শুরু করেছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *