দাঁতন ২ নম্বর ব্লকের খন্ডরুই বাজারে তৃণমূলের বিজয় মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের খন্ডরুই বাজারে তৃণমূলের বিজয় মিছিল। এদিন সবুজ আবির মেখে আনন্দে মাতলেন তৃণমূল নেতাকর্মীরা,দাঁতন দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলী বলেন, আপনারা দেখেছেন অনেক বিজেপি নেতা অনেক বড় বড় কথা বলেছে। কিন্তু ৪ তারিখের রেজাল্ট বুঝিয়েছে মানুষ আমাদের পাশে আছে। গত লোকসভায় আমরা প্রায় ৯০ হাজারের মতো মাইনাস ছিলাম। সেটাকে রিকভারি করেই আমরা প্রায় ৩০ হাজার ভোটে মেদিনীপুর লোকসভায় জয়লাভ করেছি। অন্যদিকে তুরকা তিন নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক বলেন আঞ্চলিকভাবে বিজয় মিছিল এখনো হয়নি। আজ এখানে যে বিজয় মিছিল টা হচ্ছে সেটা জুন মালিয়া জয়লাভের সমর্থনে পাঁচটি বুথ কে নিয়ে এই গ্রাম এবং এখানেই বিজয় মিছিলটা হচ্ছে। এই বিজয় মিছিলে বিজেপিরা কার্যকর্তা বীরেন্দ্র কাজলি-সহ স্থানীয় মন্ডল সভাপতি জয়দেব দাস ও বিজেপি নেতা বাদল দাস এবং প্রায় শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে এসে যোগদান করেন। তবে দলবদলু বীরেন্দ্র কাজলি বলেন, রাজ্য এবং জেলা স্তরের তোদের উপর ক্ষুব্ধ হয়ে আমি তৃণমূলে যোগদান করেছি। কিন্তু এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিজেপি নেতাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *