হাতির হামলায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা, পথ অবরোধ করে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জঙ্গল থেকে প্রতিনিয়ত হাতি ঢুকে তান্ডব চালাচ্ছে ফালাকাটার ছয় মাইল এলাকায়। বন দপ্তরে খবর দিলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসেন না। তার উপর সন্ধ্যা নামতেই বিদ্যুৎহীন থাকে গোটা এলাকা। রাতের অন্ধকারে হাতির হামলায় নাজেহাল স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার তার প্রতিবাদে ছয় মাইলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *