কেশপুরের শোলডিহাতে বিজয় মিছিল তৃণমূলের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এইবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল,সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর শ্যামচাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শোলডিহাতে বিজয় মিছিল করল তৃণমূল নেতৃত্ব, এই দিন সবুজ আবির মেখে বিজয় মিছিলে আনন্দে মাতলেন তৃণমূল নেতাকর্মীরা, এই দিন উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পাত্র,বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক, অঞ্চল কমিটির সম্পাদক অজিত নন্দী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা,এইদিন এই বিজয় মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *