প্রতিমা তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার লাগোয়া ঢেনারপুল এলাকায় একটি প্রতিমা তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিমেষে প্রতিমা তৈরির কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে শুরু করে কারখানার ভিতরে থাকা সামগ্রী। ওই প্রতিমা তৈরির কারখানায় আগুন দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *