স্বামীর সঙ্গে হরিয়ানায় কাজ করতে গিয়ে নিখোঁজ বধূ, দশ দিন ধরে তিনি নিখোঁজ মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়েছে চার খুদে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-হরিয়ানায় কাজে গিয়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বধূ বাড়িতে চরম অভাব।চার সন্তানের মুখে খাবার তুলে দিতে স্বামীর সঙ্গে হরিয়ানায় কাজ করতে গিয়ে নিখোঁজ বধূ। দশ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। মায়ের খোঁজে কান্নায় ভেঙে পড়েছে চার খুদে। নিখোঁজ বধূর নাম গৌরী মিশর। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ধুমসা ডাঙ্গি গ্রামে। আড়াই মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মারফতে হরিয়ানায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান। ১৩ জুন সকালে সেখানে বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যান গৌরী। স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেছেন নিখোঁজ বধূর স্বামী অমর মিশর। তিনি বলেন, আমাদের চার সন্তান রয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে। আড়াই মাস আগে আমরা দুই পুত্রকে নিয়ে হরিয়ানায় কাজ করতে আসি। ১৩ জুন আমার স্ত্রী বাজার করতে যায়। তারপর থেকে তার কোনও খোঁজ পাচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *