বৃহস্পতিবার সকাল থেকে জলাশয়ের ওপর বেআইনি নির্মাণ ভাঙছে প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আলিপুরদুয়ারে। বুলডোজার নিয়ে এসে চলল বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। বৃহস্পতিবার সকাল থেকে জলাশয়ের ওপর বেআইনি নির্মাণ ভাঙছে প্রশাসন।
আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে জলাশয় দখল করে অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছিল হোটেল। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বুলডেজার নিয়ে ভেঙে ফেলা হচ্ছে ওই অবৈধ নির্মাণ গুলি। উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার সহ পুলিশের আধিকারিকরা। এদিন এদিন মহকুমাশাসক জানান, ‘আলিপুরদুয়ার শহরে অনেক জলাশয় আছে অনেকে জলাশয় দখল করে বাড়ি, হোটেল নির্মাণ করা হয়েছে সেগুলো বরাদস্ত করা হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *