শনিবার কোলাঘাটের কাঠচড়া এলাকায় হানা দেয় বিডিওসহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা,এই দিন হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় অবৈধভাবে বালি তোলার বেশ কিছু সরঞ্জাম।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদী থেকে তোলা হচ্ছে অবৈধভাবে বালি,এমনটাই অভিযোগ দীর্ঘদিনের,গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কোলাঘাটের কাঠচড়া এলাকায় হানা দেয় বিডিওসহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা,এই দিন হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় অবৈধভাবে বালি তোলার বেশ কিছু সরঞ্জাম, আগামী দিনেও এই অবৈধভাবে বালি তোলার ক্ষেত্রে অভিযান চালাবে ব্লক প্রশাসনের আধিকারিকেরা এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *