শনিবার ব্রিজের দাবিতে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদাবের দ্বারস্থ হন নয়াবাজার এলাকার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:-  ব্রিজের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের হাইরোড এলাকায়।এদিন গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে গেল ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল।পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকায় পুনর্ভবা নদীর ওপরে ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা।তারপরেও কোনো লাভ হয়নি।
এরই মাঝে শনিবার ব্রিজের দাবিতে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদাবের দ্বারস্থ হন নয়াবাজার এলাকার বাসিন্দারা। তবে সাংসদের থেকে তেমন কোনো প্রতিশুতি না পেয়ে পথ অবরোধে সামিল হন গ্রামবাসীরা।এদিন গঙ্গারামপুর হাইরোড এলাকায় ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। যার জেরে বন্ধ হয়ে যায় যানচলাচল। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এই বিষয়ে বিক্ষোভকারীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *