পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের,চাঞ্চল্য গোয়ালতোড়ের হুমগড়ে।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রথযাত্রা দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড়ে। জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম বনমালি লোহার, বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর,বাড়ি হুমগড়ের মেটালডোবা গ্রামে। জানা গিয়েছে, সন্ধ্যার সময় স্থানীয় একটি রথ এলাকা পরিক্রমা করছিল। সেই রথযাত্রা দেখতে প্রচুর মানুষ রাস্তার দু’পাশে ভিড় করেন। সেই রথযাত্রা দেখতে আরও অনেকের সাথে এসেছিলেন ওই যুবক। রথযাত্রা হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন ওই যুবক। সেইসময় একটি বড় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। খবর পেয়ে আসে পুলিশ। উৎসবের আনন্দে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *