জাতীয় সড়কে বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাইপাসের জাতীয় সড়কে বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। নারায়নগড় ব্লকের বেলদা বাইপাসে জাতীয় সড়কে শুক্রবার বাইক ও স্কুটির সংঘর্ষ হয়। জানা যায়, খড়্গপুরের দিক থেকে দাঁতনের দিকে যাওয়ার পথে ঘটে এই দূর্ঘটনা।ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি চালকের। গুরুতর আহত হন বাইক চালক।স্কুটি চালককে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।মৃত ব্যক্তির নাম সুশান্ত পণ্ডিত বাড়ি বেলদা থানার আসন্দা এলাকায়। বেলদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। গুরুতর আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে। দুর্ঘটনা গ্রস্ত ছুটি ও বাইককে উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *