গোখরোর ছোবলে প্রাণ গেলো শিশুর।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ জুলাই ——- গোখরোর ছোবলে প্রাণ গেল আড়াই বছরের শিশু কন্যার। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পতিরাম থানার মণিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশু কন্যাটির নাম অন্বেষা মন্ডল। আড়াই বছরের শিশু কন্যাটি ওইদিন রাতে বাড়ির উঠোনেই খেলা করছিল। সেই সময় সকলের অলক্ষ্যে গোখরোটি ছোবল মারে ওই খুদে শিশুকন্যার পায়ে। এরপর যন্ত্রনায় চিৎকার করে কেদে উঠতেই তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে নিয়ে ছুটে আসে বালুরঘাট হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই শিশুকন্যাটিকে মৃত বলে ঘোষণা করেছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *