মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — মাসিয়া মহরমের লাঠি খেলা দেখে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের সিমলা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম শেখ মকবুল(১৯)। বাড়ি মানিকচকের শোলমারি এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মৃত যুবক মানিকচক থেকে মোটরবাইক করে পুখুরিয়া থানার অন্তর্গত লক্ষরাই এলাকায় মাসিয়া মহরমের লাঠি খেলা দেখতে এসে ছিলেন। এরপর শনিবার রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে সিমলা এলাকায় একটি ডাম্পার সোজরে ধাক্কা মারে বাইকে ফলে ডাম্পারের চাকায় পৃষ্ট হয় মকবুল। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুখুরিয়া থানার পুলিশ বাহিনী।ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মকবুলের পরিবারের লোকজন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় পুখুরিয়া থানার পুলিশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিকে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের।












Leave a Reply