তমলুক-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব,পাশাপাশি এই দিন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরাদ হাকিমের কুশপুতুল দাহ করা হয়।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে গণতন্ত্র হত্যা দিবস পালন করল তমলুক সাংগঠনিক জেলা বিজেপি,এই দিন তমলুক-হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব,পাশাপাশি এই দিন তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরাদ হাকিমের কুশপুতুল দাহ করা হয় বিজেপির পক্ষ থেকে, উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়িকা তাপসী মন্ডল,বিধায়ক অশোক দিন্দা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। একুশে জুলাই থেকে ২৬ শে জুলাই পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিধায়িকা, পাশাপাশি গোটা রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের উপর নানান অত্যাচারের বিষয় নিয়ে তৃণমূল কে নিশানা করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *