দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ফালাকাটার মেনরোড ১৭ নম্বর জাতীয় সড়কে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার রাতে ফালাকাটার মেইনরোড বিডিও অফিস মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন একজন মহিলা সহ মোট চারজন। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ফালাকাটার মেনরোড ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর চারজন পড়ে থাকে এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। তাদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। পুলিশ এসে বাইক দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *