দুর্ঘটনায় মৃত্যু তিন বন্ধুর কোলাঘাটে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তিন বন্ধু মোটরসাইকেলের রাতের ভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ভোর পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বড়দাবাড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে কোলাঘাটের বৈষ্ণবচক এলাকার ওই তিন বন্ধু, ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের! আরেক যুবককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয় তবে সেখানেই তার মৃত্যু হয়!মৃত যুবকদের নাম আকাশ পালোয় বয়স আনুমানিক ১৭ বছর, দ্বিতীয় জনের নাম সায়ন ভোক্তা,বয়স আনুমানিক ১৮ বছর এবং তৃতীয় জনের নাম অতনু মন্ডল,বয়স আনুমানিক ২২ বছর, ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ মৃত যুবকদের ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *