মহিষাদল রাজ কলেজে পরীক্ষাকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার।

মহিষাদল, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজে পরীক্ষাকে কেন্দ্র করে কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হলো আজ। পরীক্ষার্থী এবং কলেজের ইউনিয়নের সদস্যদের মধ্যে চরম ধস্তাধস্তিও বাঁধে। উল্লেখ্য, মহিষাদল রাজ কলেজে আজ হলদিয়া ল কলেজের পরীক্ষার সিট পড়ে। সেখানে পরীক্ষার্থীরা সময়মত পরীক্ষা দিতে আসে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে অধ্যাপকদের বদলে কলেজ সংসদের সদস্যরা গার্ড দিচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি প্রত্যেক সেমিস্টার অনুযায়ী পাস করানোর জন্য সংসদের তরফ থেকে মোটা অংকের টাকা ও দাবি করা হচ্ছে বলে পরীক্ষার্থীদের তরফ থেকে অভিযোগ করা হয়। এই সমস্ত অভিযোগ কে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায়। সংসদ সদস্যদের সঙ্গে আগত পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ঝামেলা বাঁধে। হাতাহাতিও পর্যন্ত গড়ায়। ঘটাস্থলে স্থানীয় মহিষাদল থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে কার্যত হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *