শংকরপুরের এক বেসরকারি লজে অনুষ্ঠিত হলো শিক্ষাগুরু দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান ।

নিজস্ব সংবাদদাতা, মালদা ,২১ জুলাই:-  মালদার গাজোলে গুরু পূর্নিমা উপলক্ষে বিধায়ক চিন্ময় দেব বর্মনের প্রচেষ্টায় গাজোল শংকরপুরের এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষাগুরু দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান । সামাজিক সুরক্ষা সমাজ সেবক অনুষ্ঠানের প্রথমে গাজোল ব্লকের আগত সকল প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মহান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে,প্রদীপ জ্বালিয়ে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন জানান হয়। এরপর একে একে প্রাক্তন সকল শিক্ষক শিক্ষিকা দের সাল্ পরিয়ে ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন । শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষকরা বলেন আজকে আমাদের ছাত্ররা শিক্ষকদের স্মরণে রেখেছে, বা এই ধরনের কর্মসূচি গাজোলের বুকে প্রথম বার। প্রাথমিক শিক্ষকরা এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও এই ধরনের কর্মসূচিকে প্রক্তন শিক্ষকরা সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *