সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হঠাৎই ব্যাংকের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় স্থানীয়রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মহিলা কো-অপারেটিভ ব্যাংকে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ হঠাৎই ব্যাংকের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় স্থানীয়রা,তৎক্ষণাৎ খবর দেয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে,ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়,তবে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটয়ের ফলে এই ঘটনা,যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *