বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর ও পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কলমীজোড় ব্রিজ থেকে টালিভাটা বাজার যাওয়ার গ্রামীণ রাস্তা বেহাল। স্থানীয়দের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং রাজনৈতিক দলের নেতৃত্বরা প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পর রাস্তা সংস্কারের কাজ হবে ভোট মিললেই কলমীজোড় থেকে কুঞ্জপুর মন্ডলপাড়া এক কিলোমিটার বেহাল রাস্তার হাল বেহাল । দশ বছর ধরে রাস্তায় পড়েনি কোন মোরাম তাই মোরাম রাস্তা এখন কাদা রাস্তায় পরিণত হয়েছে। কাদা মাটি চটকে বাড়ি থেকে বের হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে কলমিজোর ব্রিজের কাছে কলমীজোড় থেকে বেলতলা যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী অবরোধের জেরে সৃষ্টি হয়েছে যানজট ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখেন অবরোধকারীরা। অবরোধকারীদের দাবি ব্লক প্রশাসনের আধিকারিকদের আসতে হবে তবেই তুলা হবে রাস্তা অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *