এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- এক গৃহবধূকে কার্বলিক এসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে বোলপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন ও ইলামবাজার থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ বাহিনী। জানা গিয়েছে ৬ বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর। অভিযোগ তারপর থেকেই বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে। রবিবার তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। অশান্তির জেরে সুলেখাকে এসিড খাইয়ে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তারপরে তাকে বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় । চিকিৎসা করা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা। তার স্বামী অরবিন্দ চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে দুই থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায়। সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতা জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনা তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *