বিদ্যালয়ের ছাত্রীদের হাতের তুলিতে পাঁশকুড়া বালিকা বিদ্যালয়ের দেওয়ালে ফুটে উঠলো তিরঙ্গা পতাকার সাথে স্বাধীনতা সংগ্রামীর ছবি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার মধ্যে অবস্থিত পাঁশকুড়া বালিকা বিদ্যালয়, প্রতিবছরের মত সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবস, আর তারই প্রাক্কালে, বিদ্যালয়ের ছাত্রীদের হাতের তুলিতে পাঁশকুড়া বালিকা বিদ্যালয়ের দেওয়ালে ফুটে উঠলো তিরঙ্গা পতাকার সাথে স্বাধীনতা সংগ্রামীর ছবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, আমাদের স্কুলের বেশ কয়েকজন ছাত্রীর, ছবি আঁকায় রীতিমতো দক্ষতা রয়েছে এবং উৎসাহ রয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার যে বালা ইমপ্লিমেন্টেশন টা করতে বলেছেন, সেটার উপলক্ষেই বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীরা নিজেদের উদ্যোগেই , স্কুলের দিদিমণিদের পছন্দ করা জায়গাতে, অর্থাৎ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তির পাশেই বিদ্যালয়ের দেয়ালে ছবি আঁকছে, কাগজে কলমে ছবি আঁকা ও দেওয়ালে ছবি আঁকার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে, সে ক্ষেত্রে ওরা অতটা হয়তো দক্ষতা অর্জন করতে পারেনি, তবে ছাত্রীদের এই উদ্যোগে খুশি
স্কুলের শিক্ষিকারাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *