ছয় টিবি রোগীদের পাশে দাঁড়ালো জটেশ্বর প্রগতি সংঘ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অভিনব উদ্যোগ ফালাকাটার ছয় টিবি রোগীদের পাশে দাঁড়ালো জটেশ্বর প্রগতি সংঘ। জানা গিয়েছে, এই রোগের প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার। রবিবার ফালাকাটা ব্লকের মোট ছয় জন টিবি রোগীদের পাশে দাঁড়ালো জটেশ্বর গ্রগতি সংঘের সদস্যরা। এদিন ছয় জন রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিলেন সংশ্লিষ্ট ক্লাবের সদস্যরা। জটেশ্বর প্রগতি সংঘের সম্পাদক দেবজিৎ পাল বলেন, ‘আমাদের ক্লাবের পক্ষ থেকে ছয় জন টিবি রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ করা হলো। প্রত্যেক মাসে এই পুষ্টিকর খাবার বিতরণ করা হবে মূলত মানুষজনদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানান দেবজিৎ বাবু।’ ক্রমশই যে মানুষের কাছে প্রকৃত বন্ধু হয়ে ওঠার এক অনন্য নজির সৃষ্টি করছে জটেশ্বর প্রগতি সংঘ তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *