নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে খুনের ঘটনায় আজ থেকে সাক্ষী শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩ সেপ্টেম্বর:- নাবালিকাকে খুনের ঘটনায় মঙ্গলবার থেকে ট্রায়াল শুরু হল মালদা জেলা আদালতে। প্রথম দিনে তিনটি সাক্ষী পেশ করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন তিনটি করে সাক্ষী হবে জানিয়েছেন আইনজীবীরা। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ১১ বছরের ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। সেদিন রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। ৩১ জানুয়ারি গভীর রাতে আমবাজার এলাকা থেকে ওই নাবালিকার মুণ্ডু ও ধড় আলাদাভাবে উদ্ধার হয়।
আইনজীবী প্রবীরকুমার ঝা বলেন, “নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে খুনের ঘটনায় আজ থেকে সাক্ষী শুরু হয়েছে। এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তদন্তের প্রতিবেদন পেশ করেছেন। কীভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে তা জানিয়েছেন কৃষ্ণেন্দু চৌধুরি। চিকিৎসক ময়নাতদন্তের রিপোর্টের কথা জানিয়েছেন। এই সপ্তাহে শনিবার পর্যন্ত প্রতিদিন তিনটি করে সাক্ষী রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *