মহিলা ডাক্তারি পড়ুয়ার নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনার জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩ সেপ্টেম্বর:-  মালদার গাজোলে আরজি কর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারি পড়ুয়ার নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনার জড়িত দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বিকাল নাগাদ আদিবাসী সিঙ্গেল অভিযান গাজোল ব্লক কমিটির তরফে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। এই দিনের প্রতিবাদ মিছিলে প্রায় কয়েকশো আদিবাসী সিঙ্গাল অভিযান কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এই দিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির তোলা দাবি করা হয়। আদিবাসী সিঙ্গেল অভিযানের ধিক্কার প্রতিবাদ মিছিলটি তাদের পার্টি অফিসের সামনে থেকে বের করে গাজোলের স্থানীয় এলাকায় ঘুরে এসে গাজোল বিদ্রোহী মোড় ৫১২ নং জাতীয় সড়কের প্রয় 40 মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । এরপর গাজোল থানার পুলিশ প্রশাসন এসে আদিবাসী সিঙ্গেল অভিযানে তাদের বুঝিয়ে পথ অবরোধ টি উঠায় নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *