মালদা তে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২ সেপ্টেম্বর :-মালদায় ডি.এম অফিস ঘেরাও অভিযানে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে অবস্থান-বিক্ষোভে বসলেন বিজেপি নেতাকর্মীরা।আর জি কর কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবীতে চলছে তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ একাধিক বিজেপি নেতানেত্রী।মালদা তে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। ঠিক সেই রকমই শহর জুড়ে মিছিল করে মালদার জেলাশাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির। আর তা ঘিরে ব্যাপক বিক্ষোভ। ব্যাপক হাঙ্গামা। পুলিশের বাধা। ভেঙ্গে ফেলা হল প্রথম
ব্যারিকেট। তবে যদিও বাঁশের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া বিজেপি কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *