মাসব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তার দাবি তুলে মাসব্যাপী সর্বভারতীয় প্রচারাভিযান পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দের।
নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় স্তরে প্রচারাভিযান চালানো হবে সংগঠনের পক্ষ থেকে। সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় মালদা প্রেস কর্নারে। দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে একমাস ধরে চলবে তাদের প্রচার।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, সংগঠনের মালদা জেলা সভানেত্রী নিলুফা ইয়াসমিন, সহ-সভানেত্রী রুনা লায়লা, প্রাক্তন সভানেত্রী জয়নাব আরা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব।
দেশজুড়ে এক অভিনব ক্যাম্পেইন চালাবে জামাতে ইসলামী হিন্দ। ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা মাসব্যাপী সব রাজ্যে এই সময়োচিত প্রচারাভিযান চলবে বলে জানান সংগঠনের সভানেত্রী নিলুফা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *