এবার আন্দোলনে নামলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-‘আমার ক্যাম্পাস আমার ঘর, আর হবে না আরজি কর’ স্লোগান দিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিছিল করলো মেদিনীপুর শহরে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাস খানেক ধরেই আরজিকরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য সহ দেশ।প্রতিদিনই মিটিং মিছিল চলছে বিভিন্ন সংস্থা সংগঠন সমিতি এবং সাধারণ মানুষের। এবার আন্দোলনে নামলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক দিবসের দিনে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে প্রতিবাদী পদযাত্রায় সামিল হল। মূল আয়োজক ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এই মিছিল বেরিয়ে গোটা মেদিনীপুর শহর পরিক্রমা করে। পড়ুয়ারা একটাই স্লোগান দেন আমরা চাই বিচার হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *