দাসপুরের গৌরা এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর হাসপাতালের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে রাজ্যের গেড়ুয়া শিবির, শুক্রবার রাজ্য বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌরা এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব, এইদিন এক ঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব, প্রসঙ্গত গত ৯ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, এই দিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক সৃষ্টি হয় রাজ্য সড়ক জুড়ে,পরে দাসপুর থানার পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *