পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বাসস্ট্যান্ডে এগরা- কাঁথি রাজ্য সড়কের উপরে প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা- কর্মী ও সমর্থকেরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আরজিকর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই লাগাতার আন্দোলন শুরু করেছে বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বাসস্ট্যান্ডে এগরা- কাঁথি রাজ্য সড়কের উপরে প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা- কর্মী ও সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির এগরা ৩ এবং ৪ মন্ডলের সভাপতি যথাক্রমে দেবকুমার পন্ডা ও দেবব্রত আচার্য, এগরা ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিতাংশু জানা, জেলা কমিটির সদস্য টুকু রানী পানিগ্রাহি, অমলেশ পাহাড়ী, সাগর জিৎ ও অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে দিকে দিকে আন্দোলন সংগঠিত করেছি। আমরা সবাই বিচার চাই। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *