বিভিন্ন বিষয় নিয়ে রসকুণ্ডুতে পদযাত্রা ও সচেতনতা শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিশু সুরক্ষা,বাল্যবিবাহ রোধ, কম বয়সী মাতৃত্বের বিরুদ্ধে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতি,এক নম্বর রসকুণ্ড গ্রাম পঞ্চায়েত ও কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে সাধারণ মানুষের সচেতনতাই পদযাত্রা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। দুইদিন এই সচেতনতা শিবির ও পদযাত্রায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং কন্যাশ্রী ক্লাবের সদস্যরা, রসকুণ্ড হাই স্কুল থেকে এই পদযাত্রা বেরিয়ে গোটা এলাকা পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *