মালদা নালাগোলা রাজ্য সড়কের সাহাপুর সেতু মোড়ে এলাকায়, অন্য দিকে হবিবপুর থানার আইহো বাস স্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:——আর জি করের ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির চাক্কা জাম কর্মসূচি পালন করে বিজেপি।বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এছাড়াও বিজেপির জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকরা। মালদা নালাগোলা রাজ্য সড়কের সাহাপুর সেতু মোড়ে এলাকায়, অন্য দিকে হবিবপুর থানার আইহো বাস স্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা থাকে জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় ও আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল সহ বিজেপির কর্মী সমর্থকরা।এদিকে বামনগোলার পাকুয়াহাট এলাকায় । রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শুক্রবার পাকুয়াহাট বাসস্ট্যান্ডে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতাও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *