দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মহিলাদের সুরক্ষা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আর জি কর হাসপাতালের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জাতীয় কংগ্রেস,মূলত এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মহিলাদের সুরক্ষা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা, অন্যদিকে এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়ক জুড়ে, এরপর কোলাঘাট থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যানজট মুক্ত করে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক, প্রসঙ্গত গত ৯ই আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থা সিবিআই কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *