নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : – নর্থবেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার এসোসিয়েশন বালুরঘাট ইউনিট-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার বালুরঘাট শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। জানা গেছে এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্তদান করেন৷ নর্থবেঙ্গল ডিস্ট্রিবিউটার ওয়েলফেয়ার এসোসিয়েশন বালুরঘাট ইউনিট-এর সভাপতি অতনু সেন জানিয়েছেন উত্তরবঙ্গে তাদের ১৭টি শাখা রয়েছে। তিনি জানিয়েছেন প্রতিটি শাখার উদ্যোগে গোটা উত্তরবঙ্গ জুড়ে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।












Leave a Reply