দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী খাদিমপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি বর্ষে পদার্পণ করতে চলেছে।।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী চৌঠা জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী খাদিমপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি বর্ষে পদার্পণ করতে চলেছে। সেই কর্মসূচির আগাম প্রস্তুতি উপলক্ষে কর্তৃপক্ষ স্কুলের প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করল রবিবার দুপুরে। এই বৈঠকটি স্কুলের নিজস্ব প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে স্কুলের প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন উপলক্ষে একটি কমিটি ও গঠন করা হয়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষ তথা স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে কমিটি তৈরি হয়। সভার শুরুতে স্কুলের প্রাক্তন প্রয়াত শিক্ষকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার কাজ শুরু হয়। এদিন এই বৈঠক শেষে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক স্কুলের এই প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন নিয়ে আশা ব্যঞ্জনবভাবে তার বক্তব্য রাখেন। তিনি বলেন আমরা বর্তমান শিক্ষক, ছাত্র স্কুলের প্রাক্তন শিক্ষক, ছাত্র এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্লাটিনাম জুবলি বর্ষ উদযাপন অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারব বলে আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *