পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজি কর হাসপাতালে নিন্দনীয় ঘটনার প্রতিবাদে প্রতিবাদের ঝড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশজুড়ে, এই পরিস্থিতির মাঝে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কাজীচকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং অপরাজিতা বিলের সমর্থনে প্রতিবাদ সভা করল তৃণমূল নেতৃত্ব, এই দিন উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক অজিত মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, প্রসঙ্গত গত ৯ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। যদিও তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর উপর।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার খড়্গপুরের কাজিচকে প্রতিবাদ সভা তৃণমূলের ।












Leave a Reply