নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৮ সেপ্টেম্বর :- আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল বালুরঘাট বালুছায়া সভাকক্ষে। প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক, দক্ষিণ দিনাজপুর কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিপ্লব খাঁ, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাজদা, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অতিথিবর্গ এবং ছাত্র-ছাত্রীরা।
প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হল বালুরঘাট বালুছায়া সভাকক্ষে।












Leave a Reply