পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার আরজি কর হাসপাতালের নিন্দনীয় ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি, পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংস্কৃতিক শিল্পীরাও নেমে পড়েছে ময়দানে।গান,নিত্য ও কবিতার মধ্য দিয়ে প্রতিবাদে শামিল হয়েছে বিভিন্ন শিল্পীরা, রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বিবেকানন্দ মোরে স্থানীয় পরিবেশ রক্ষা কমিটি ও চিকিৎসক মন্ডলী ও নাগরিক সমাজের সমর্থনে এবং পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফোরামের আহবানে নাচে,গানে ও কবিতার মধ্য দিয়ে প্রতিবাদে সামিল হয়েছে তারা, মূলত এই কর্মকান্ডের সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ সমস্ত স্বাস্থ্যকর্মী ও রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে এই প্রতিবাদ সভা বলে জানিয়েছেন উদ্যোক্তারা, প্রসঙ্গত গত ৯ই আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, এই ঘটনার পর উত্তাল হয়ে পড়ে গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশ।
বিবেকানন্দমোড়ে সংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আরজিকর কণ্ড নিয়ে প্রতিবাদ সভা।












Leave a Reply