নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- আর জি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক কাণ্ডের প্রতিবাদে রবিবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর মংগল পুর এলাকায় শহরের হিলি মোড়ে আর জি কর কান্ড নিয়ে বিক্ষোব মহিলাদের। শহরের বিভিন্ন শ্রেণীর নাগরিকরা, নারী-পুরুষ নির্বিশেষে, এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। মহিলাও পুরুষ দের বিক্ষোব শুরু হয় বালুরঘাট থানা মংগল পুর হিলি মোড় থেকে এবং শহরের একটি বিস্তৃত অংশ জুড়ে তা ছড়িয়ে পড়ে।গত ১৮ই আগস্ট, আর জি কর কাণ্ডের বিরুদ্ধে বালুরঘাটের আপামর জনগণ রাতের বেলা অবিলম্বে দোষী দের শাস্তি দাবী করে।
গত ১৮ই আগস্ট, আর জি কর কাণ্ডের বিরুদ্ধে বালুরঘাটের আপামর জনগণ রাতের অন্ধকারে রাস্তায় নেমে আসে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে, ৪ঠা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশনার আগে, আর জি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আবারও পথে নামলেন শহরের নাগরিকরা।
বিচার না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। বালুরঘাটের মানুষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তাদের দাবি, ন্যায়বিচার পেতে তারা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।












Leave a Reply