হিন্দু ধর্মে দেব-দেবীকে প্রসাদ নিবেদনের প্রথা রয়েছে, সিদ্ধিদাতা গণেশ পুজো মোদক ছাড়া অসম্পূর্ণ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- যখন গণেশ চতুর্থীর প্রসঙ্গ আসে তখন কোনওভাবেই মোদককে বাদ দেওয়া যায় না। হিন্দু ধর্মে দেব-দেবীকে প্রসাদ নিবেদনের প্রথা রয়েছে। কিন্তু সিদ্ধিদাতা গণেশ পুজো মোদক ছাড়া অসম্পূর্ণ।আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার গৃহবধূ মিনা গুপ্তা তৈরি করছেন মোদক। এদিন ভোর থেকে তিনি বানিয়ে চলেছেন মোদক। প্রায় সাড়ে তিন কেজি মোদক তৈরি করেছেন তিনি। প্রতি পিস মোদক তিনি বিক্রি করছেন ১০ টাকায়। এই প্রসঙ্গে মিনা গুপ্তা জানান, “মোদক কিনতে টাকা খরচ করে দূরে যান এলাকাবাসীরা। তাই এবছর আমিই তৈরি করলাম এই মোদক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *