গুরুতর আহত হলেন এক মোটর বাইক আরোহী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মোটর বাইক আরোহী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া পুরোনো বাস স্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের গঙ্গা মুন্ডা নামে ওই যুবক বাইক নিয়ে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে যাচ্ছিলো একটি ডাম্পার। হটাৎই বীরপাড়া পুরোনো বাস স্ট্যান্ড এলাকায় ওই মোটর বাইক আরোহীকে ধাক্কা মারলে গুরুতর আহত হন ওই বাইক আরোহী। ততিঘড়ি তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *