২১ জন রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন জবেদুল বাবু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অভিনব উদ্যোগ ২১ জন টিবি রোগীদের পাশে দাঁড়ালেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম। জানা গিয়েছে, এই রোগের প্রতিরোধে ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিকর খাবার। সোমবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ২১ জন টিবি রোগীদের পাশে দাঁড়ালেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম। এদিন ২১ জন রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন জবেদুল বাবু। এই প্রসঙ্গে ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম বলেন, ‘ আজ মোট ২১ জন টিবি রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ করা হলো। মূলত মানুষজনদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানান জবেদুল বাবু।’ ক্রমশই যে মানুষের কাছে প্রকৃত বন্ধু হয়ে ওঠার এক অনন্য নজির সৃষ্টি করছে ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জবেদুল আলম তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *