দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজকে বালুরঘাট কলেজে এ. আই. ডি. এস. ও.র ছাত্ররা যখন আর জি কর এর ঘটনায় দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তির দাবিতে “বিচারহীনতার একমাস ছাত্র-জনতার এজলাস” শীর্ষক কর্মসূচি পালন করছিল তখন তৃণমূলী ছাত্রদের দ্বারা আক্রান্ত হয়, তৃণমূলী সমাজ বিরোধীরা প্রোগ্রামস্থলে চেয়ার ও সরঞ্জাম ভাঙচুর করে।
আর জি করের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্র পরিচালিত cbi এবং রাজ্য পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ক্রমাগত সামনে আসছে তথা কোর্টের ভূমিকা সবই যখন প্রশ্নের মুখে সে মতো পরিস্থিতিতে তৃণমূলীছাত্র গুন্ডা বাহিনীর এ আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং অবিলম্বে সংশ্লিষ্ট স্থানের সিসিটিভি কভারেজ যাচাই এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতিদের চিহ্নিতকরণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে।
দোষীদের চিহ্নিতকরণ এবং শাস্তির দাবিতে “বিচারহীনতার একমাস ছাত্র-জনতার এজলাস” শীর্ষক কর্মসূচি পালন করছিল তখন তৃণমূলী ছাত্রদের দ্বারা আক্রান্ত হয় বালুরঘাট কলেজে এ. আই. ডি. এস. ও.র ছাত্ররা।












Leave a Reply