পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– গত ১৫ দিন ধরে চলতে থাকা স্বচ্ছতা পাক্ষিক অভিযানের সমাপ্তি ঘোষণা হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দন্দিপুর মন্মথ হাজরা বিদ্যা মন্দিরের উদ্যোগে , পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী এই পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে বিশেষ উদ্যোগ গ্ৰহণ করা হয়। মূলত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই উদ্যোগে সামিল হয়েছে। পাশাপাশি বিদ্যালয় এর শিক্ষিক শিক্ষিকা সহ আশেপাশের মানুষজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিদ্যালয় এর শিক্ষিক জানান, আমাদের মূল উদ্দেশ্য আবর্জনা মুক্ত ভারত গড়া। শুধু তাই নয়, মূলত একটি মডেল এর মাধ্যমে এই বিষয় কে সবার সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
পাশাপাশি পরবর্তী প্রজন্ম কে এই বিষয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি পরবর্তী সময়ে যাতে এই দূষণ ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে যাতে আমরা নিজেরাই ও ছাত্রছাত্রীদের সচেতন করতে পারি ও তাদের এই বিষয়ে আরো সচেতন করতে সক্ষম হই , এটি তারই প্রয়াস।
মূলত দূষন এর মাত্রা দিন দিন যে হারে বৃদ্ধি হচ্ছে,তার জন্য সবার প্রথমে বিদ্যালয় ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। মূলত নোংরা আবর্জনা মুক্ত স্বচ্ছ পরিবেশ গঠনই আমাদের মূল উদ্দেশ্য।এই উদ্যৈশ কে সফল করতেই এই উদ্যোগ।
ঘাটালের দন্দিপুর হাইস্কুল এ আয়োজিত স্বচ্ছতা পাক্ষিক অভিযানের সমাপ্তি ঘোষণা হল বৃহস্পতিবার।












Leave a Reply