ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটি চালকের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুটি চালকের। যার যেরে উত্তাল হয়ে উঠে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ ট্রাফিক এলাকা।জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম অর্জুন নায়েক। বাড়ি নিউ ট্রাফিক এলাকায়। জানা গেছে অর্জুন যখন স্কুটি নিয়ে ওই এলাকা থেকে যাচ্ছিল,আচমকা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পড়ে। ট্রাক চালককে ধরে মারধর করতে থাকে। এই ঘটনায় উত্তাল হয়ে উঠে নিউ ট্রাফিক এলাকা। খড়্গপুর টাউন থানার পুলিশ পৌঁছে ট্রাক চালক কে উদ্ধার করতে গেলে পুলিশের উপরে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় খড়্গপুর টাউন থানার আইসি রাজিব পাল আহত হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়গপুর টাউন থানার আইসি ও ট্রাক চালক আপাতত খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, অন্যদিকে চলছে পুলিশি টহলদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *