পুরাতন মালদার মুচিয়া আদমপুরে স্থানীয় লোকজনকে নিয়ে রাস্তা অবরোধ করে এবং ঘাতক বাসটিকে আটক করে ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুরে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। এই অবরোধের কারণ হিসেবে জানা যায় আদম পুরের বাসিন্দা সজল চৌধুরী তার পরিবার নিয়ে হবিবপুর থেকে মালদার দিকে ফিরছিল | কিন্তু বুলবুল চন্ডি রেল গেটের কাছে বেপরোয়া ভাবে একটি বেসরকারি বাস এসে তাদেরকে ধাক্কা মারলে ছিটকে পড়ে যায় বাইক চালক সহ বাইকে থাকা আরো দুই জন | এবং দুইজন গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ কিন্তু পুলিশ গাড়িকে আটক না করে ছেড়ে দেয় তাই দুর্ঘটনাগ্রস্থ ওই ব্যক্তি বাসের পেছন ধাওয়া করে এসে নিজের বাড়ির সামনে অর্থাৎ পুরাতন মালদার মুচিয়া আদমপুরে স্থানীয় লোকজনকে নিয়ে রাস্তা অবরোধ করে এবং ঘাতক বাসটিকে আটক করে । এলাকাবাসীর দাবি বাসটি বেপরোয়া ভাবে, কেন দুর্ঘটনার কবলে ফেলল তাদের এবং হবিবপুর থানার পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয় সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই অবরোধ। দুর্ঘটনায় আহত ওই বাইক চালকের দাবি বাস কর্তৃপক্ষ যেন আহতদের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দেয়। অবশেষে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *